ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমলয় পদ্ধতিতে বীজ বপন এবং মেশিন দিয়ে রোপা লাগানো কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার(২২এপ্রিল) দুপুর ১ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের ৬ বাড়িয়া গ্রামের কৃষকদের জমিতে এই সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর শুভউদ্বোধন করেছেন কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের মেম্বার আবু সালেহ বাবলু সহ এলাকার কৃষক কৃষাণী গণ। এসময় কৃষকরা জানান আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে এই ধরনের চাষ দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে নিজেরাই এই চাষ করার আগ্রহ করেছি এবং কৃষি অফিস থেকে আমাদের সকল প্রকার সহযোগিতা করেছে আমাদেরকে ১০০ কেজি বীজ ফ্রী দিয়েছে এবং মেশিন দিয়ে লাগানোর সহযোগিতা করেছে।
এসময় কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন এটির মাধ্যমে অনেক জমি অসময়ে ফেলে রাখা হতো সে জমিগুলোতে একটি ফসল বেশি করে চাষ করা যাবে এবং কৃষক গণ উপকৃত হবে।
You must be logged in to post a comment.