৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল খুনিয়াদিঘি স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেছেন রাণীশংকৈল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনসহ, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, জাতীয় পাটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রিকশা-ভ্যান শ্রমিক সহ সকল শ্রেণীর মানুষ। পরে সকাল সাড়ে ৯ এ উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকারনাইন কবিরের সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি অফিসার সুলতান জুলকার নাইন কবির,সাবেক সংসদ ইয়াসিন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী,আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ আলম,থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল, পৌর মেয়র আলমগীর সরকার,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার প্রমুখ।
পৃথকভাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসময় উপস্থিত ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার কর্মচারীগণ। বিজয় দিবস উপলক্ষে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সকল রোগের জন্য বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ কম্বল বিতরণ করেছেন রাণীশংকৈল উপজেলা প্রশাসন।
You must be logged in to post a comment.