রাণীশংকৈলে মেয়রের ক্ষমতা হস্তান্তর ও গ্রহণ 

নাজমুল হোসেন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১০:২৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ১৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত  চতুর্থ ধাপের পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার  নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এর দায়িত্ব গ্রহন  ও সাবেক মেয়র আলমগীর সরকারের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৪ মার্চ) দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর ও গ্রহণ শেষে বক্তব্য রাখেন সাবেক সংসদ  সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,  উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, আ’লীগ নেতা প্রসান্ত বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ,মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, পৌরসভায় কর্মরত সকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাণীশংকৈল পৌরসভাকে সামনে এগিয়ে নিতে একজনের উপর দায়িত্ব দিয়ে পিছিয়ে থাকলে চলবেনা। সবার সহযোগিতায় আধুনিক পৌরসভায় রুপান্তর করতে সকলকে এগিয়ে আসা এবং  নাগরিক  সেবা প্রদানের ক্ষেত্রে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে আহবান জানান।

এ সময় নবাগত মেয়র মোস্তাফিজুর রহমান  বলেন, সাবেক মেয়র রানীশংকৈল পৌরসভাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন । তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ