রাণীশংকৈলে বিদ্যুৎ স্পর্শে অটো চালক সাদ্দামের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৭:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক স্পর্শে সাদ্দাম হোসেন (৩২) নামে এক অটো চালকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার(১৯ অক্টোবর)সকালে উপজেলার  বাজেবকসা বাজেবকসা ডাকটাটলি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৫নং বাঁচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ।

নিহত সাদ্দাম হোসেন ২ সন্তানের জনক। বাজেবকসা আমজুয়ান গ্রামের কাচামাল ব্যবসায়ী দবিরুল ইসলামের ছেলে।

পরিবারের স্বজনেরা জানান,রাতে অটো চার্জ দিয়ে ঘুমিয়ে যায় সাদ্দাম। প্রতিদিনের মত সকালে অটো  চার্জার থেকে খুলতে গেলে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তখন স্থানীয়রা অটো চালক সাদ্দামের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল।  তিনি জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোন অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া সাদ্দামের লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ