রাণীশংকৈলে বউমার আঘাতে শাশুড়ির মৃত্যু

নাজমুল হোসেন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৫:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও রাণীশংকৈলে বউমার আঘাতে শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ব্যাক্তি হলেন,উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী মহিরুল ওরফে টলি বেগম। মৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে শয্যা শায়ী হয়ে ছিলেন।

স্থানীয়রা জানায়, টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা পারিবারিক কথাকাটির জেরে সোমবার সন্ধায় তার শাশুড়ির শরীরে বেত্রাঘাত করে। পরে রাতে ঐভাবেই শুয়ে পড়লে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেনি দেলোয়ারার শাশুড়ি। পরে তার ঘরে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

থানা পরিদর্শক এস এম জাহিদ ইকবাল বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে, লাশটি ময়নাতদন্ত করা হবে। এবং তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ