ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাড়া দেশের ন্যায় (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় ইএসডিও রানীশংকৈল শাখার প্রেমদীপ প্রকল্পের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রানীশংকৈল ইএসডিও অফিস থেকে একটি র্যালী বের হয় র্যালী টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর হয়ে রানীশংকৈল বি এন বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আহমদ হোসেন বিল্পবের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলার ই এসডিও,র এপিসি তোফাজ্জল হোসেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব,পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাংবাদিক আশরাফুল আলম, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ নেতা ও ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক প্রশান্ত বসাক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন ও উপজেলা ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খাইরুল আলম সহ ই এস ডিও কর্মকর্তা কর্মচারী গণ।অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক দলিত আদিবাসী মানুষ কে নিয়ে এই আয়োজন করা করা হয়।
You must be logged in to post a comment.