সারা দেশের ন্যায় জাতীয় যুব দিবস ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়, র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে আবার একই স্থানে এসে শেষ হয়।পরে দিবস টি উপলক্ষ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকাল ১০ টায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।আলোচনা সভায় উপজেলা সহকারী ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সেটেলমেন্টে উপ-সহকারী অফিসার হাফিজুর রহমান, ইএস ডি ও প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সালেকিন,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহ আরো অনেকে। আলোচনা শেষে কয়েক জন যুবকের মাঝে ৬০ হাজার ঋনের চেক বিতরণ ও ৩০ জন নারী কে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ১২ টি করে হাঁস বিতরণ করেন অথিতিরা। অনুষ্ঠান শেষে আদিবাসি সম্প্রদায়ের নিত্য পরিবেশন করেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিটি যুবককে মাদকাসক্ত থেকে বের হয়ে এসে, খেলাধুলা ও ভালো কাজের প্রতি মনোযোগী হতে হবে তাহলে আমরা সমাজের এবং দেশের উন্নয়নে এগিয়ে যাবো।
You must be logged in to post a comment.