রাণীশংকৈলে জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে খাদ্য বিতরণ

নাজমুল হোসেন, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৬:৫৮ অপরাহ্ন

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় দুস্থদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করেছে ২৫ এপ্রিল রবিবার দুপুরে। রানীশংকৈলের অসহায়-দুস্থ এবং গরীবদের মাঝে ১শত ৫৬ জন কে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে কমিউনিটি ক্লিনিক গুলোর মাধ্যমে।

তারি ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ১৬ জন অসহায় মহিলাকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ স্বাস্থ্য  কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুস সামাদ চৌধুরী। সেনেটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেন, হেলথ ইনস্পেক্টর মোজাম্মেল হোসেন, ইপিআই টেকনিশিয়ান নুরুজ্জামান, সহকারি শফিকুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ারের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ