ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাহেব আলী জাম্বু (২৮) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্হায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার(১৩ অক্টোবর) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের বরর্মপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী জাম্বু ঐ এলাকার মৃত জাকারিয়া ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত সাহেব আলীর মেয়ে বন্যা আক্তার বলেন, বাবা রাতে না খাইয়ে শুয়ে পড়েন, ভোরবেলায় নিজ ঘরের বারান্দায় আমি বাবার ঝুলন্ত লাশ দেখতে পাই। দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করি এবং চিৎকার করে বাড়ির লোকজন কে ডাকাডাকি করি। পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্হানীয়রা জানান, নিহত সাহেব আলী জাম্বুর স্ত্রী সোনামুনি গত ১৫ দিন আগে চাকরি করতে জর্ডান দেশে গেছেন। সাহেব আলীর আত্নহত্যার কোন কারণ জানা যায়নি।
থানা পরিদর্শক(ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.