আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইউনিয়ন পরিষদেরও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থী ও নির্বাচনের র্কমীরা।
উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আতিকুর রহমান বকুল স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীকে ৩ বারের জনপ্রিয় সাবেক মেম্বার হামিদুর রহমান।
কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। নৌকার প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
সরেজমিন গিয়ে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী হামিদুর রহমানের এক নির্বাচনী সাধারণ সভায় মহারাজা মাদরাসা মাঠে কয়েক হাজার ভোটারে গণজোয়োর লক্ষ করা গেছে ৬ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায়।
এসময় নির্বাচনী সাধারণ সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব শামসুদ্দিন, শামসুল হুসেন, দেলোয়ার হোসেন বাবু, বাবুল হোসেন মাস্টার, তোফাজ্জল হক, তরিকুল ইসলাম, মোহাম্মদ আলী, নবাব আলী,ও আজগর আলী।
স্বতন্ত্র প্রার্থী হামিদুর রহমান মোটরসাইকেল মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। অবহেলিত কাশিপুর ইউনিয়নকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগনের সাথে উঠান বৈঠক ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
তিনি বলেন জনগনের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।আমি কোন প্রার্থীর বদনাম করে নির্বাচন করতে চায় না। অপরদিকে জনগনের সাথে কথা বলে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের মাটি ও মানুষের নেতায় পরিনত হয়েছেন হামিদুর রহমান। তার ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে আসন্ন কাশিপুর ইউনিয়নের উন্নয়নকে তরান্বিত করতে ভোটাররা তাকে সমর্থন জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার সাধারন নারী পুরুষ সহ সর্বস্তরের ভোটাররাও তার গণসংযোগে অংশ নেয়।এলাকার সাধারন মানুষরা জানান,হামিদুর রহমান এলাকায় একজন ত্যাগী ও সৎ আদর্শবান নেতা।
চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান বলেন, নির্বাচনে যদি কোন প্রকার কারচুপি না হয় তবে আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে কাশিপুর ইউনিয়নের রাস্তাঘাটের কষ্ট অনেকটা লাঘব করবো। এবার সাবইকে সাথে নিয়ে বিজয়ের হাসি হাসতে চায় ইনশাল্লাহ্।
You must be logged in to post a comment.