করোনা ভাইরাসের দ্বিতীয় টেউ সংক্রমণ মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা অফির্সাস ক্লাবের উদ্যোগে “মাস্ক পরিধান করি, করোনা প্রতিরোধ করি” প্রতিপাদ্য সম্বলিত ব্যানার নিয়ে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যদের উপস্থিত সহ অন্যান্য সকলে সামাজিক দুরত্ব বজায় না রেখে গাঁ ঘেষাঁষেষি করে দাঁড়িয়ে মাস্ক পরিধানের আহবান জানিয়ে, ভীড়ের মধ্যে মাস্কবিহীন সাধারণ মানুষের মুখে মাস্ক পরিধান করে দিচ্ছেন।
মাস্ক বিতরণ কর্মসূচী চলাকালীন সময় মাঝেমধ্যে আবার করোনা সচেতনতা নিয়ে সর্তক থাকারো মৌখিক আহবান জানানো হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসাবে পৌর শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ।
বুধবার (২০জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ।
এসময় তিনিও সামাজিক দুরত্ব না মেনে গাঁ ঘেষাঁঘেষি করে উপস্থিত মাস্কবিহীন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। সেইসাথে করোনা সচেতনতা মেনে চলার আহবানও জানান।
এই মাস্ক বিতরণী কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রীতম সাহা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ও অফির্সাস ক্লাবের সম্পাদক সঞ্জয় দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) আব্দুল লতিফ শেখ সহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্নতার একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানেও সামাজিক দুরত্ব মানা হয়নি। সেই কর্মসূচিতে অংশগ্রহণকারী অসংখ্য মাস্কবিহীন মানুষেরও দেখা মিলে।
এসব ছাড়া আরো কিছু সামাজিক কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের নির্দেশিত সমাজিক দুরত্ব বজায় রেখে সরকারী বে-সরকারী কার্যক্রম সহ মানুষের মধ্যে দুরত্ব বজায় রেখে কথোকপনের নির্দেশনা অমান্য করা হয়েছে।
যা নিয়ে পৌর শহরের সচেতন সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে।
এবিষয়ে উপজেলা অফিসার্স ক্লাবের সম্পাদক কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ মুঠোফোনে বলেন,
সামাজিক দুরত্ব মেনেই মাস্ক বিতরণ চলছিল। হঠাৎ করেই অনেক মানুষের ভীড়ে লেগে যাওয়ায় সব এলোমেলো হয়ে পড়েছিল।
এ প্রসঙ্গে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জুম মিটিংয়ে ব্যাস্ত রয়েছেন বলে জানান।
You must be logged in to post a comment.