আওয়ামীলীগ উপজেলা কমিটি থেকে পদবঞ্চিত ও কমিটিতে ঠাঁই না পাওয়ায় বিক্ষোভ সমাবেশ, অবরোধ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলার বন্দর পূর্ব চৌরাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে পদবঞ্চিত দীর্ঘ দিনের ত্যাগি নেতাকর্মীরা ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, উপজেলার প্রকৃত আওয়ামীলীগের যারা ত্যাগী নেতা তাদেরকে বাদ দিয়ে কমিটি করেছে এবং ব্যাপক অনিয়ম ও করেছে রাণীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার দাবি জানান তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন,রাণীশংকৈল উপজেলা বর্তমান চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহারিয়ার আজম মুন্না, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি রফিউল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলমগীর সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুকুনুল ইসলাম ডলার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী,সাবেক ছাত্রলীগ সভাপতি আইয়ুব আলী, যুবলীগ সম্পাদক রমজান আলী, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সাধন বসাক প্রমূখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন সইদুল হক যেভাবে কমিটি করেছে তিনি এটা সম্পন্ন পকেট কমিটি করেছে। এবং যাদের কে কমিটি তে নিয়ে আসা হয়েছে তাদের বেশির ভাগ পদ ধারি নেতা কেউ উপজেলার মানুষ চিনে না।তাহলে তিনি কি আওয়ামী লীগ কে সংগঠিত করছে নাকি ত্যাগি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ কে ধ্বংস করার পায়তারা করছেন।
প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনা পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ সম্পাদক বাবর আলী৷ বক্তারা ৭২ ঘন্টার মধ্যে উক্ত কমিটি বিলুপ্ত ঘোঘণা করে অদক্ষ লোকদের পরিবর্তনের দাবি জানান৷
সেই সাথে রানীশংকৈলের নব-গঠিত উপজেলা আওয়ামীলীগ কমিটিকে বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। আওয়ামীলীগের পদ-বঞ্চিত নেতাকর্মিরা বলেন তাদের দাবি না মানলে আরো কঠোরতম কর্মসূচি নেওয়া হবে।
You must be logged in to post a comment.