মুজিব র্বষের প্রতিশ্রুতি জোরদার করি র্দুযোগ প্রস্তুতি, এই শ্লোগান কে ধারণ করে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইএসডিও”র সসহযোগিতায় আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি কান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুল মাঠে বুধবার (১৩ অক্টোবর)সকাল ১১ টায়। দিবসটি উপলক্ষে দলিত আদিবাসীরা একটি র্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কাজী সেরাজুস সালেকিন,প্রকল্প সমন্বয়কারী,ইএসডিও- প্রেমদীপ প্রকল্প ঠাকুরগাঁও,খাইরুল আলম ম্যানেজার ইএসডিও প্রেমদীপ রাণীশংকৈল,প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার,সাবেক সভাপতি মোবারক আলী,সহ রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সাব অফিসার মোনায়েম, ফায়ার লিডার মহরম আলী ও তোজ্জামেল হক।
এসময় মানুষকে সচেতন করার লক্ষে ফায়ার সার্ভিসের একটি দল বিভিন্ন মহড়া মহড়া দেখান।যা করলে সহজেই মানুষ আগুন ও বিভিন্ন সমস্যা থেকে প্রতিকার পাবে।
You must be logged in to post a comment.