রাণীশংকৈলে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি
শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৮:২১ পূর্বাহ্ন

আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আকবর আলী মাস্টারসহ ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন।

বহিষ্কৃত অন্য দুই প্রার্থী হলেন নেকমরদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লেহেম্বা ইউনিয়নের রওশন আলী। এছাড়াও ধর্মগড় যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান রয়েল ও একই ইউনিয়নের শ্রমিক লীগ নেতা তাহের আলীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশের আলোকে ৩ আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং সহযোগী সংগঠনের অপর ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন জানিয়েছেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বহিষ্কারের চিঠি গতকাল ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ কমিটির কাছে এসেছে। জেলা কমিটির নির্দেশ অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ