রাণীনগরে অবশেষে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরাল

আর আর চৌধুরী, নওগাঁঃ
বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৮:১৮ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অবশেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মানের কাজের
উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী
কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ মো: শহিদুল হক, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার প্রমুখ। উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমোদিত নকশা ও প্রাক্কালন অনুযায়ী সাড়ে ছয় লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এই
“বঙ্গবন্ধু শেখ মুজিব” ম্যুরাল নির্মাণ করা হচ্ছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ