রাজাপুরে সাংবাদিকের ফুফুর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, ৭:৪৩ অপরাহ্ন

ঝালকাঠী  প্রতিনিধি।।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝালকাঠী জেলা প্রতিনিধি, দৈনিক সমকালের প্রতিনিধি রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা’র ফুফু ঝালকাঠীর রাজাপুরের পশ্চিম চর ইন্দ্রপাশা (গুচ্ছগ্রাম) গ্রামের বাসিন্দা জয়নাল হাওলাদারের স্তী আলেয়া বেগম (৫২) ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি……রাজিউন)।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে তিনি  নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন কিডনী ও চর্মরোগে আক্রান্ত ছিলেন।তিনি স্বামী, এক ছেলে ওতিন মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার আসরবাদ নামাজে জানাজা শেষে তার লাশ গুচ্ছগ্রামেরর কবরস্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ