রাজশাহী-১ আসনের এমপি পত্নীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ হায়দার আলী, রাজশাহী
শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১০:০৫ অপরাহ্ন
রাজশাহী-১ আসনের এমপি পত্নীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরীর সহধর্মিনী নিগার সুলতানা পারুল চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোদাগাড়ী পৌর যুবলীগ কর্তৃক আয়োজিত শুক্রবার বাদ আসর গোদাগাড়ী উপজেলা ও সহযোগী সংগঠনের আওয়ামী লীগ অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর যুবলীগের সভাপতি সহকারী অধ্যাপক আকবর আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি, পৌর আওয়ামী লীগ নেতা শাহ জামাল, নাজমুল হক, পৌর যুবলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম, পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানা সহ আওয়ামী লী, যুব লীগ, ছাত্রলীগ এর বিভিন্ন ওয়ার্ড হতে আগত সভাপতি-সাধারণ সম্পাদক ও বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ উদ্দিন বিশ্বাস বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ায় তিনারও সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এ ছাড়াও বর্তমান করুণার মহামারীতে সকল ধর্মপ্রাণ মুসলমান, আক্রান্ত রোগি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ ওমর ফারুক চৌধুরীর জন্য দোয়া করা হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ