রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ৩৫৬৬ ও মৃত্যু ৪৭

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২১ জুন, ২০২০, ৬:০০ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী ।।

গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ২জন রোগী মারা গছেন। আর এই সময়ের মধ্যে নতুন করে ১৪৬ জনের করোনা ধরা পড়েছে। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৬৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৭জন।

আজ রবিবার (২১ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৬৬ জন। এর মধ্যে মারাগেছেন ৪৭ জন। এছাড়া ২৪ ঘন্টায় ২১ জনসহ সুস্থ হয়েছেন মোট ৭১৭ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৮৭ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১০০ ও রাজশাহীতে ২৫ জন রোগী শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ৩১ জন, পাবনায় ৫, নওগাঁয় ৪, রাজশাহীতে ৩, সিরাজগঞ্জে ৩ ও নাটোরে ১ জন মারা গেছেন।

রাজশাহী বিভাগের ৫ টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫ জন। পরের অবস্থানে রয়েছে পাবনা জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৭০জন। ২৬১ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জ।

এছাড়া রাজশাহী জেলায় ২৩৭ ও চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নাটোরে ১৩৫ জন, নওগাঁয় ২৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ