রাজশাহীর বাঘমারা থানায় কর্মরত ছিলেন কনস্টেবল মোঃ জেলাল উদ্দীন তালুকদারক।
সরকারী বিধিমোতাবেক অবসরকালীন ছুটিতে যাওয়ার সময় হয়েছে তাই রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন একটি মহতি উদ্যেগ নিছেন তার বিদায় বেলায়।
আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি ফেরার ভাগ্য কয় জনের বা হয় বা হয়েছে। তাই তো সবাই দারুন খুশি।
চাকুরী জীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। তারই প্রেক্ষিতে আজ ২৭/১১/২০২০ বেলা ১২.০০ টায় পুলিশ লাইন্সে দীর্ঘ ৩৯ বছর কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া কনস্টেবল মোঃ জেলাল উদ্দীন তালুকদারকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়। তিনি বাগমারা থানায় কর্মরত ছিলেন।
বিদায়ী মো: জেলাল উদ্দিন তালুকদার তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায় বেলায় পুলিশ সুপারের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায়ে আমি অত্যন্ত গর্বিত । এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে যান এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।
You must be logged in to post a comment.