রাজশাহী- টুঙ্গিপাড়া ট্রেনের যাত্রা শুভ উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ৮:১৩ পূর্বাহ্ন

একেএমবাবু, রাজশাহী।।

রাজশাহী থেকে গোপালগঞ্জের  টুঙ্গিপাড়া ট্রেনের প্রথম যাত্রার অানুষ্ঠানিক শুভ উদ্বোধন এবং যাত্রীদের ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটিকর্পোরেশনের মেয়র ও নগর অা,লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকনফারেন্স মাধ্যমে টুঙ্গিপাড়া থেকে রাজশাহী পর্যন্ত ট্রেনের শুভ উদ্বোধন করেন। সে কারনে শুক্রবার সকাল ৬.৩০ মিনিট টুঙ্গিপাড়া রেলস্টেশন থেকে বিকেল তিনটায় সে ট্রেনটি রাজশাহীতে পৌঁছে।এরপর ২ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় প্রথম ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করে যাত্রীদের মিষ্টিমুখ করান রাজশাহীর শান্তি নগরীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তার পর তিনি রাজশাহী টু গোপালগঞ্জ ট্রেনটি পুরো ঘুরে দেখেন অাবার যাত্রীদের সাথে কথা বলেন মেয়র লিটন, পরে তিনি রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরাগামী ট্রেনটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন কালে তার সাথে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মুজিবুল হক সহ প্রধান প্রকৌশলী এবং বর্তমান ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নিযাম-উল হক, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল তৌহিদুল হক সুমন তিনিও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ