রাজশাহী জেলায় করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে ১৫৬ জন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুন, ২০২০, ৭:০৪ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।

রাজশাহী জেলায় করোনাভাইরাসে সংক্রমিত বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। আর সুস্থ্য হয়েছেন ৪৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। বুধবার সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পাঁচজন। একই সময় আইসোলেশনে গেছেন একজন। আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে চারজনকে। এছাড়াও কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয় দুইজনকে।

তিনি বলেন, রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ৫৮ জন। এছাড়াও বাঘায় ১২ জন, চারঘাটে ১৪ জন, পুঠিয়ায় ১১ জন, দুর্গাপুর ৫ জন, বাগমারায় ১১ জন, মোহনপুরে ১৮ জন, তানোরে ১৭ জন, পবায় ৯ জন ও গোদাগাড়ীতে একজন।

এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৯ জন। এর মধ্যে নগরের ৭ জন, বাঘায় তিনজন, চারঘাটে দুইজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১২ জন ও পবায় তিনজন।

১ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এক হাজার ৯৬৭ জন। ছাড়পত্র দেয়া হয়েছে এক হাজার ৯৩৫ জনকে। তবে গত ২৪ ঘন্টায় কাউকে কোয়ারেন্টিনে নেয়া হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ