রাজশাহী অঞ্চলে একদিনে করোনা শনাক্ত ৩১৪, আক্রান্ত ১০ হাজার ৪শ ৭৭ জন

মোঃ হায়দার আলী, রাজশাহী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১১:১৮ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলে একদিনে করোনা শনাক্ত ৩১৪, আক্রান্ত ১০ হাজার ৪শ ৭৭ জন

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নওগাঁয় একজন, জয়পুরহাটে একজন ও বগুড়ায় তিনজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০৯ জন।

সোমবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪৭৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৩৮ জন এবং সুস্থ্য হয়েছেন ৪৫৯২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৭ জন, নওগাঁয় ৬০, নাটোরে ৩৫ জন, জয়পুরহাটে ২৪ জন, বগুড়ায় ৪৭ জন, সিরাজগঞ্জে ২৪ জন ও পাবনায় ২২ জন। তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪২২৭ জন। এছাড়াও রাজশাহীতে ২২৮০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮ জন, নওগাঁয় ৮৩৯ জন, নাটোরে ৩৮৬ জন, জয়পুরহাটে ৬৫১ জন, সিরাজগঞ্জে ১০৮৩ জন ও পাবনায় ৬৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৩৮ জন। এর মধ্যে রাজশাহীতে ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ৮৩ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫৯২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৭৬০, চাঁপাইনবাবগঞ্জে ১৩৪ জন, নওগাঁয় ৫৯৫ জন, নাটোরে ১৩০ জন, জয়পুরহাট ১৯০ জন, বগুড়ায় ২১৮৭ জন, সিরাজগঞ্জ ২৯৪ জন ও পাবনায় ৩০২ জন।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ