একেএম বাবু, রাজশাহী।।
রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌর সভার ৪নম্বর ওয়ার্ড যুবলীগের অায়োজনে জাতীয় নির্বাচন উপলক্ষে প্রতিদিনের ন্যায় ওয়ার্ডে ওয়ার্ডে এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে চলছে গনসংযোগ ও কর্মী সভার খবর বিভিন্ন ভাবে পাওয়া গেছে। প্রাপ্ত খবর সুত্রে জানা মুন্ডুমালা পৌর সভার যুবলীগের অায়োজনে, ৩ অক্টোবর বুধবার বিকেলে, উক্ত সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথি তানোর থানা অা,লীগের উপদেষ্ঠা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।এদিকে যুবলীগের সন্মেলনে অারো যারা বক্তব্য দেন খাদেমুন নবী বাবু, সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, তানোর উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়নাকে সঠিক সময়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক,জোবায়ের ইসলাম।

সন্মেলনে, যারা উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবলীগ নেতা ওহাব হোসেন লালু, প্রধান বক্তা,শফিকুল ইসলাম সরকার বক্তব্য রাখেন। তাছাড়া পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারন সম্পাদক,অাব্দুল ওহাব সহ স্থানীয় এক ঝাক যুবলীগের নেতা কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে দলে দলে উক্ত সভাতে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি বলেন,এমপি ওমর ফারুক চৌধুরীকে অাবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তাছাড়া উপস্থিত সকলের প্রতি নৌকা প্রতীকের জন্য তিনটি করে ভোট বৃদ্ধির অাহব্বান জানান বক্তারা।বর্তমান এমপি জন্য যা যা করা দরকার যুবলীগের নেতা কর্মীরা তাই করবে সকলের সামনে হাত তুলে শপত করে বলেন, এমপি সাথে মোরা ঐক্যবদ্ধ অাছি অাগামীতে অারো শক্ত হয়ে থাকবো এসব কথা স্থানীয় নেতা কর্মীরা উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার ময়নার কাছে অঙ্গিকার করেছে।
You must be logged in to post a comment.