রাজশাহীর তানোরে ছাত্রলীগের কর্মী সন্মেলন অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ৮:০৫ পূর্বাহ্ন

একেএম বাবু, রাজশাহী।।

রাজশাহীর তানোরে বাংলাদেশ ছাত্রলীগ কলমা ইউনিয়ন শাখার আয়োজনে ৯নম্বর ওয়ার্ড আজিজপুর মোড়ে ১৪ জানুয়ারী সোমবার বিকেলে কর্মী সন্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সন্মেলনে কলমা ইউপি ছাত্রলীগ সভাপতি মোরর্শেদুল মোমেনিন রিয়াদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে খাদেমুন নবী বাবু চৌধুরী এবং তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী যুবলীগের সফল সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমা ইউপি সহসভাপতি আতাউর রহমান, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সারোয়ার হোসেন (শাওন), সৈনিকলীগের তানভীর রেজা সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে বিভিন্ন এলাকার পর্যবেক্ষনে উঠে এসেছে যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নাকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী তৃণমূল অাওয়ামী লীগের পক্ষে জোর ভাবে অাতাউর রহমান বলেছেন। উপস্থিত মতামত পাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তরুন্যের প্রতীক, নির্যাতিত, নিপিড়িত, সাধারন মানুষদের একমাত্র অধিকার অাদায়ের অাস্থা-ভাজন সৎ যোগ্য পরিক্ষিত  জনপ্রিয় নেতা লুৎফর হায়দার রশিদ ময়না। তাই এবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী করা হলে বিজয় সু-নিশ্চিত হবে। এ ধরনের দাবীর কথা তৃনমুল অা,লীগের নেতা কর্মীর পক্ষে  উপস্থিত সকলের  তুলে ধরেছেন অাতাউর রহমান। এদিকে যুবলীগ সভাপতি উপজেলা নির্বাচন বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ব-ঘোষিত ডিজিটাল গঠন ২১ ভিশন বাস্তবায়ন করবে তিন বারের নির্বাচিত সাংসদ অালহাজ ওমর ফারুক চৌধুরী। বাবু চৌধুরী বলেন, অামাদের অবিভাবক (এমপি) তিনি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন তুলে দেবেন যিনি জীবন বাজি রেখে এমপিকে বিজয়ের লক্ষ্যে  জাতীয় নির্বাচন যার বেশি অবদান তার হাতে উন্নয়নের প্রতীক তুলে দেবেন। অপরদিকে উক্ত সন্মেলনে কলমা ইউপির ছাত্রলীগ সভাপতি মোরর্শেদুল মোমেনিন রিয়াদ ৯ নম্বর ওয়ার্ডের নতুন ২১সদস্য কমিটি ঘোষনা করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ