রাজশাহীর তানোরে উপজেলা চেয়ারম্যানদের বিদায়ী ও বরণ সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, ৮:৩৮ অপরাহ্ন

একেএম বাবু, তানোর, রাজশাহী।।

রাজশাহীর তানোরে উপজেলার সাবেক চেয়ারম্যানদের বিদায় এবং নব নির্বাচিতদের বরন ও সংবর্ধনা সভা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২৩শে এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের অায়োজনে নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বির সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান থানা যুবলীগের সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়া ভাইসচেয়ারম্যান অাবু বাক্কার ও নারী ভাইসচেয়ারম্যান সোনিয়া সরদার তিনিও বক্তব্য রাখেন। এদিকে পুরাতন ভাইসচেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন অালহাজ অাব্দুর রহিম, নারী ভাইসচেয়ারম্যান বন্দনা রানি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলেম উদ্দিন ও অাওয়ামীলীগের ইউপি সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপি অাওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু ও ইউপি যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুখলেসুর রহমান মুকুল সহ বিভিন্ন এলাকার অাওয়ামীলীগের নেতা কর্মী, রাজনৈতিক সমাজ সেবক, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ