রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

মোঃ হায়দার আলী, রাজশাহী
সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৪:১৯ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় ৫০ লাখ টাকার হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম সাকিল খান (১৯)।

রাজশাহীর পবা উপজেলার ভানপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম মিনারুল ইসলাম। রবিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, সাকিল খানের কাছ থেকে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ