রাজশাহীর গোদাগাড়ীতে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, গার্ডঅব অনারের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, গোদাগাড়ী মডেল থানা পুলিশ, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ স্মৃতি স্তম্ভে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার l
সকাল সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি। এখানে আর উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাজমুন নাহার, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস প্রমূখ। এদিকে গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও গোদাগাড়ী পৌরসভা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও শহীদের আত্মার মাগফিরাত কামনা চেয়ে দোয়া করেন, গোদাগাড়ী পৌর মেয়র মোঃ মনিরুল ইসলাম (বাবু) ও সকল কাউন্সিলর, আওয়ামী লীগের সভাপতি আরমান আলী, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম প্রমূখ। মেয়র মনিরুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক এএম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মুক্তি প্রমূখ শহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ ছাড়া মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, গোদাগাড়ী সরকারী কলেজ, রাজাবাড়ী ডিগ্রী কলেজ, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী হাট উচ্চবিদ্যালয়, শাহসুলতান (র.) কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে বলে জানা গেছে।
You must be logged in to post a comment.