রাজশাহীতে ৪ কোটি ৮ লাখ টাকার ভাতা বিতরণ করলেন  ওমর ফারুক এমপি

মোঃ হায়দার আলী, রাজশাহী
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১০:৩২ অপরাহ্ন
রাজশাহীতে ৪ কোটি ৮ লাখ টাকার ভাতা বিতরণ করলেন  ওমর ফারুক এমপি

গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ভাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী তানোরের উন্নয়নের রুপকার, রাজশাহী ১ আসনের সংসদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

গোদাগাড়ী উপজেলায় সমাজসেবা অধিদপ্তরেরর  ৮শ ৬২ জনকে বয়স্ক ভাতা হিসেবে ৫১ লাখ ৭২ হাজার টাকা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ ৭৪৬ জন মহিলা কে ৪৪ লাখ ৭৬ হহাজার টাকা, অসচ্ছল প্রতিবন্ধী হিসেবে ২ হাজার ৮শ ৭৬ জনকে ২ কোটি ,৫৮ লাখ ৮৪ হাজার টাকা, প্রান্তিক জনগোষ্ঠী (নাপিত, কামার,কুমার) ২ শ ৮০ জনকে ৫০ লাখ ,৪০ হাজার টাকা।

এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর  ৫৫ জনকে ২ লাখ ৭৫ হাজার টাকা। সর্ব   মোট ৪ কোটি ০৮ লাখ ৪৭ হাজার টাকা  এবং উপজেলা পিআইও  অফিসের বরাদ্দ থেকে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান কে ১০ জোড়া বেঞ্চ ও ২ টি করে চেয়ার উপহার দেন।

বিভিন্ন ভাতা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ মাষ্টার, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইমরানুল হক, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস,  উপজেলা সমাজসেবা অফিসার রাসেদুজ্জামান রনি প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ