রাজশাহীতে ২১৬ পিস সহ ২ জন  গ্রেফতার

মোঃ হায়দার আলী, রাজশাহী।।
বুধবার, ৯ জুন, ২০২১, ৮:১৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ২শ ১৬ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করেছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃ বিভাগের দক্ষিন পার্শ্বে মাইক্রোস্ট্যান্ডের ছাপরা ঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাব-ডিপো কোয়ার্টার্সের মোঃ মকসেদ আলীর ছেলে মোঃ হামিম (২৭) ও মোঃ ফারুক (৩০)।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের এসআই মোঃ মকলেসুর রহমান ও তার টিম রোববার সকাল হতে রাজপাড়া থানা এলাকায় মোবাইল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃ বিভাগের দক্ষিন পার্শ্বে মাইক্রোস্ট্যান্ডের ছাপরা ঘরের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল (Tapentadol) বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করে। এসময় আটককৃত আসামীদ্বয়ের দখল হতে ২শ ১৬ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ব্যথানাশক হিসেবে ব্যবহৃত ‘টাপেন্টাডল’ জাতীয় ওষুধকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। মাদকসেবীরা এ জাতীয় ওষুধকে ইয়াবা’র বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ