রাজশাহীতে ১৯ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৮:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক।।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও ১৯ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

শুক্রবার সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৬ জন ও পাবনার ১৩ জন। রাজশাহী ছয়জনের মধ্যে নগরীর চারজন ও বাগমরার দুইজন। নগরের চারজনের মধ্যে তিনজন র‌্যাব সদস্য।

এরা হলেন, রাজিব ইসলঅম, কাজী শহিদুল ইসলাম ও রাজিব আহম্মেদ। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসন। এছড়াাও বাগমারা দুইজনের নাম মোস্তফা (৫০) ও মোবারক হোসেন (৩০)।

ডা. সাবেরা গুলনাহার বলেন, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮১ জনের নমুনার। যার মধ্যে ১৯ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর ছয়জন ও পাবনার ১৩ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ