রাজশাহীতে মেস ভাড়া মওকুফসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৬:৩৪ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।

রাজশাহীতে মেস ভাড়া মওকুফসহ চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে, রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যনারে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে জানানো হয়- করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রাজশাহীর মেস অবস্থানরত ছাত্র-ছাত্রীদের মেস ভাড়া মওকুফের দাবি জানানো হয়।

সেই সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- সকল মেস-বাসার এপ্রিল-জুন মাসের ভাড়া ৪০ শতাংশ মুওকুফ, জুলাই মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল মেস-বাসার ভাড়া সম্পূর্ন মওকুফ করা। মেস-বাসা মালিকদের হয়রানি থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র-ছাত্রীদের স্ব-স্ব মেস বাসাতে থাকার নিশ্চয়তা দেওয়া। মেস মালিক পক্ষের লোকজন মোবাইলে এসএমএস কিংবা ফোন করে ভাড়া আদায় করার জন্য হয়রানী করছেন বলে শিক্ষার্থী, অভিভাবকগণ অভিযোগ করেন। এ নিয়ে বিভিন্ন সময় অন লাইন, স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

এ মানববন্ধনে  উপস্থিত ছিলেন, আহ্বায়ক রাজু আহমেদ আপন, সদস্য মুনমুন আক্তার রানীসহ ছাত্র-ছাত্রীরা।

এ বিষয়ে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান জানান, ‘মানববন্ধনের কথা শুনেছি। আমি কর অফিসে কাজে ব্যস্ত আছি পরে কথা বলবো।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ