মোঃ হায়দার আলী, রাজশাহী।।
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক বিজিবি সদস্যের ঝুলন্ত অবস্থার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮ টায় রাজশাহী বিজিবির সদর দফতরের গাড়ি রাখার গ্যারেজ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।তার নাম ফরহাদ মিয়া।
তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ৫৯ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। প্রশিক্ষণের জন্য রাজশাহী বিজিবিতে এসেছেন।
রাজশাহী বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস মাহমুদ জানান, এপিসি কোর্সে প্রশিক্ষণের জন্য তিনি রহনপুর থেকে রাজশাহী বিজিবিতে অবস্থান করছেন। তিনি সেখানে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন গাড়ি রাখার গ্যারেজে একজন করে বিজিবি সদস্য ডিউটিরত থাকে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা থেকে ৪ টা পর্যন্ত তার ডিউটি ছিলো। ধারণা করা হচ্ছে সেই সময়ের মধ্যেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সকালে এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.