মনিরুল ইসলাম ,কালীগঞ্জ, ঝিনাইদহ।।
রাজবাড়ী থেকে অপহৃত হওয়া আল-আমিন (১২) নামে এক স্কুল ছাত্রকে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গেল রাতের দিকে তাকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়। গত বুধবার সকালে অপহৃত হয় সে। কালীগঞ্জ থানার উপ-
পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া আল-আমিন ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র । রাজবাড়ীর জেলার রূপপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
এসআই অমিত কুমার দাস জানান, বুধবার সকালে আল- আমিন ট্রেনে করে রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। ট্রেনের মধ্যে অপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে ৫-৬ হাজার টাকা বেতনে কাজ করার কথা বলে নিয়ে যেতে চায়। কিন্তু আল-আমিন যেতে না চাইলে অপহরণকারীরা তার মুখে রুমাল শুকিয়ে অজ্ঞান করে ফেলে। বুধবার দিবাগত রাত ২টার দিকে জ্ঞান ফিরে সে দেখতে পায় কালীগঞ্জ-যশোর সড়কের পাশে অবস্থিত একটি সার কারখানার কাছে তাকে ঘিরে ৫-৬ জন ব্যক্তি বসে আছে। সে সময় আল-আমিন
কৌশলে সেখান থেকে পালিয়ে এসে বলিদাপাড়া বলিটনের কফির দোকানের কাছে এসে চিৎকার শুরু করে। সে সময় পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় ফনিয়ে আসে। পরে পরিবারের সদস্যদের খবর দিলে
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তারা এসে আল- ফআমিনকে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান, ‘শিশুসআল-আমিন নিখোঁজের ব্যাপারে রাজবাড়ী থানায় বএকটি মিসিং ডায়েরি হয়েছিল। কালীগঞ্জ থানার
এসআই অমিত কুমার দাস শিশুটিকে উদ্ধার করে রাতে তার পিতা-মাতার হাতে তুলে দিয়েছেন।