রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২:০৯ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।

বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচলনা করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ৬ হাজার ২৩৩ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১৮৭ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ৮৭০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ