দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
রাঙ্গুনিয়া এন এন কে ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়াস্থ নূর জাহান কমিউনিটি সেন্টারে সংগঠনের প্রবীন সদস্য নূরনবী সওদাগরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য জসিম উদ্দিন শাহ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পরিচালক এরশাদ মাহমুদ, রাঙ্গুনিয়া কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল মাবুদ, মাস্টার আবদুর রউফ, মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সংগঠনের সদস্য ফারুক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে, এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার, নুরুন নাহার বেগম, কামরুন নাহার বেগমের স্মরণে প্রতিষ্টিত সংক্ষেপে (এন.এন.কে) ফাউন্ডেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.