রাঙ্গুনিয়া সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ডক্টর হাছান মাহমুদ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৯:১৮ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)।।

চট্টগ্রাম-৭, রাঙ্গুনিয়া আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও রাঙ্গুনিয়ার সাংসদ সদস্য ডক্টর হাছান মাহমুদএম.পি।

রোববার (২৫ নভেম্বর) সকালে  আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র হাতে পেলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ।

চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালীর আংশিক) সংসদীয় আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নিয়ে আওয়ামীলীগের পক্ষ থেকে প্রতিদ্বন্ধীতা করবেন। ডক্টর হাছান মাহমুদ এম.পি মনোনয়নপত্র নিশ্চিত করাই উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ,সহযোগী সংগঠন ও  পোমরা যুবলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ