রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ৮:৩২ অপরাহ্ন

দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)।।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম-দক্ষিনের কর্তৃক আয়োজিত শহীদ লিয়াকত দিবস উদযাপন, প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে রাঙ্গুনিয়া ক্লাব অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি এমএ.সোহেল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংবর্ধীয় অতিথির বক্তব্যে রাখেন, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আবু সেকান্দর নঈমী, রাঙ্গুনিয়া কলেজ শাখার ছাত্রসেনার সাবেক সভাপতি বিশিষ্ট কলামিস্ট আনোয়ার শাহাদাত হোসাইন, উপজেলা মধ্যম-দক্ষিনের সাবেক সভাপতি আবু মুসা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সহ-সভাপতি হাফেজ রুহুল আমিন আল কাদেরী, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক করিম উদ্দীন হাছান, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর, উপজেলা যুবসেনার দপ্তর সম্পাদক আলী আকবর,উপজেলা মধ্যম-দক্ষিনের সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরী, মুহাম্মদ ছানাউল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মফিজুল রহমান।

অনুষ্ঠানে শেষে নির্বাচন কমিশনার আব্দুল কাদের সকলের সম্মতিক্রমে এইচ.এম ফরিদকে সভাপতি , কাজী ইউসুফ সাধারণ সম্পাদক এবং রবিউল মোস্তফা রাফি কে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ৩৯ জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষনা করেন।

পরে ১৯৮৬ সালে ১০ এপ্রিল জামাত শিবির আক্রমে নিহত একনিষ্ঠ কর্মী শহিদ লিয়াকত আলী ৩৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ