দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন বেতাগী ইউনিয়নে অটোরিকশা (সিএনজি) উপরে গাছ ভেঙে পড়ে ফারুক নামে এক সিএনজি ড্রাইভার আহত হওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (২৪মে) রাত আটটার সময় রাঙ্গুনিয়া উপজেলাধীন বেতাগী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের (ছড়ার কুল) এলাকায় অতিরিক্ত বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের বেগে আমানউল্লাহ সড়কের বিশাল আকৃতির গাছ ভেঙে পরে অটোরিকশা সিএনজি উপর, সিএনজি ভেঙে যায়। ভাগ্যবশত সিএনজিতে কোন যাত্রী না থাকায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি, তবে ড্রাইভার মাথায় বেশ আঘাত পেয়েছে।
স্থানীয় লোকজন ড্রাইভারকে তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য ডাক্তারের নিয়ে গেয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
You must be logged in to post a comment.