দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
রাংগুনিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে মাদরাসার হলরুমে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অাবু তাহের আল-কাদেরীর সভাপতিত্বে দিবসের কর্মসূচী শুরু করা হয়।
সহকারি শিক্ষক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন,পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মুজিবুল হক কুতুবী, বাংলা প্রভাষক নিজাম উদ্দিন,অারবি প্রভাষক এস.এম মঈন উদ্দিন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দিন, আরবি প্রভাষক দিলদার হোসাইন, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ই এপ্রিল তারিখে। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
You must be logged in to post a comment.