মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রোশাইপাড়া ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুসে গত ২৭ নভেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসে পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মালির হাট, মহতিপাড়া, ছাইনিপাড়া, গোছারা বাজার, শান্তিরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসা ময়দানে সংক্ষিপ্ত পরিসরে মিলাদের মাধ্যমে জুলুস শেষ হয়।
জশনে জুলুসে উপস্থিত ছিলেন রোশাইপাড়া ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সভাপতি নুরুল ইসলাম মেম্বার, আবু তাহের মেম্বার, শফিউল আলম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু সৈয়দ, হাজী শামসুল আলম, মোহাম্মদ আশরাফুল হক (হারুন) কামাল হোসেন, আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম, আলী আহমদ, মোঃ রুবেল, রাশেদ চৌধুরী, ইকবাল হোসাইন, কুতুব উদ্দিন, আজিম উদ্দিন প্রমুখ।
You must be logged in to post a comment.