ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দীনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (৩ জানয়ারি-২০২২) সন্ধ্যায় ৭৩ নং রাঙ্গিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভা মঞ্চে আসন গ্রহণের পূর্বে ফুলের পাপড়ি ছিটিয়ে স্থানীয় শিশু-কিশোররা তাঁকে বরণ করেন। এরপর তিনি মঞ্চে অন্যান্য সফর সঙ্গীদের নিয়ে আসন গ্রহণ করেন।
রাঙ্গিয়ারপোতা জামে মসজিদের পেশ ঈমাম মোঃ নজরুল ইসলামের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

এরপর তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন রবিউল ইসলাম , নজরুল ইসলাম এবং আব্দুর রহমান। তারপর ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান আপিল উদ্দীন, আদালত হোসেন, আব্বাস মুন্সি এবং আব্দুল মজিদ।

এরপর তাঁকে রাঙ্গিয়ারপোতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শরিফুল মাস্টারের নেতৃত্বে সংবর্ধনা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সজীর, রাশেদ, জাকির, তুষার, রিপনসহ অনেকে।

এরপর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শরিফুল ইসলাম মাস্টার, নজরুল ইসলাম, মাহবুব হাসান, জাকির এবং সজীব।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নাজির উদ্দীন বলেন, ”আমি আ’লীগ, বিএনপি, জামাআত সকলের চেয়ারম্যান। চেয়ারম্যানী আমার পৈত্রিক সম্পত্তি নয়, আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’’

তিনি আরো বলেন, “আপনাদের প্রয়োজনে রাত দু্ইটা আড়াইটার সময়ও আমাকে ফোন করবেন, কোন সমস্যা নেই। যেকোন প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর পারভেজ।
You must be logged in to post a comment.