রাঙ্গামাটি জেলায় ৪ টি বিষয়ে শ্রেষ্ঠ রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ৬:৫৭ অপরাহ্ন

তাজ মাহমুদ, লংগদু, রাঙ্গামাটি।।

রাঙ্গামাটি জেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, গার্লস গাইড শিক্ষক, গার্লস গাইড দল ও শিক্ষার্থী রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের।

শ্রেষ্ঠ শিক্ষক হলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক অত্র বিদ্যালয়ের সাগরিকা চাকমা, শ্রেষ্ঠ গার্লস গাইড দল রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া বিনতে সুলতান।
২৫ মার্চ সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটি-২০১৯ এর সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সবাইকে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত ও গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, বিদ্যালয়ের কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে চুড়ান্ত করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ