তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)।।
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম।
বৃহস্পতিবার (২১ মার্চ) লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম বলেন, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সবাইকে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত ও গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, বিদ্যালয়ের কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে শিক্ষক মোঃ আবুল হাসেম কে স্কুল পর্যায়ে অভয়নগর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।
You must be logged in to post a comment.