তাজ আহম্মেদ, রাঙ্গামাটি।।
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় প্রার্থী হিসেবে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব চেয়ারম্যান প্রার্থীরা রিটার্নিং অফিসার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উৎসবমূখর পরিবেশে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন কর্তৃক
দেয়া বিজ্ঞপ্তি মতে আগামী ১৮ মার্চ ২য় ধাপে পার্বত্য জেলা রাঙ্গামাটির সাত উপজেলা পরিষদের
নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ই মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির
লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
সোমবার উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় ও রাঙামাটি জেলা নির্বাচন অফিসে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে যে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন : আব্দুল বারেক সরকার(আ’লীগ), হাজী ফয়জুল আজিম (সতন্ত্র), আব্দুর রহিম (সতন্ত্র)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ আবু বককর ছিদ্দিক, মোঃ আবু বক্কর ছিদ্দিক মামুন, মোঃ শাজেদুর রহমান, এস এম হায়দার আলী, মোঃ রকিব হোসেন, মোঃ ইমাম হোসেন, সরোয়ার হোসেন, সুচিত্র কুমার চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম, ফাতেমা জিন্নাহ, নুর জাহান বেগম, মোছা: মমতাজ এবং জ্ঞানপ্রভা চাকমা।
You must be logged in to post a comment.