রাঙ্গামাটির লংগদুর মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ‘নৌকা’র জয় 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯, ১০:০৬ অপরাহ্ন

তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।

বৃহস্পতিবার ২৫ জুলাই, ২০১৯ বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক নিয়ে আব্দুল আলি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট কার্যক্রম।

গত ১৮ ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রতিদ্বন্দিতা করায় ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে এ পদে শুন্যতা সৃষ্টি হয়। উল্লেখ্য আব্দুল বারেক সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হন।

উপ নির্বাচনে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। আব্দুল আলি ‘নৌকা’ প্রতীক ২৪০৭ ভোট, কামাল হোসেন কমল ‘আনারস’ (সতন্ত্র) ১৩৪৫ ভোট পেয়ে ২য়,  সেলিম মেম্বর ‘অটো রিক্সা’ (সতন্ত্র) ১৩২৬ ভোট পেয়ে ৩য় এবং আব্দুল হালিম ‘রজনীগন্ধা’ (সতন্ত্র) ৩৭৬ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে, এবং মোঃ সেলিম হোসেন ‘মটর সাইকেল’ (সতন্ত্র) প্রতিকে নির্বাচন করছেন। তন্মধ্যে সতন্ত্র প্রার্থী মোঃ সেলিম হোসেন নৌকা প্রতিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়ান।

মাইনীমুখ ইউপি উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৮২ জন। তন্মধ্যে  পুরুষ ভোটার ৫ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার সংখ্যা হলো ৪ হাজার ৮৭৭ জন। মোট ভোট কেন্দ্র ৯ টি এবং ভোট কক্ষ ৩১ টি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ