তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।
বিদ্যালয়ের তিরিশ বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে “শেকড়ের টানে, এসো প্রানের উচ্ছ্বাসে মিলি, আবার সেই স্কুল ক্যাম্পাসে” এই স্লোগানকে সামনে রেখেই রাঙ্গামাটি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লংগদু উপজেলাধীন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের বিদ্যালয় ক্যাম্পাসে মিলিত হয়। সকাল ০৯:০০ ঘটিকায় টি-শার্ট পরিধান করে এসেম্বলি করার মাধ্যমে শুরু হয় পূনর্মিলনী ২০১৯।
শুক্রবার ৭জুন সকাল ১১.০০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি সৈ’য়দ ইবনে রহমতের সভাপতিত্বে উদ্ধোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এছাড়া অলনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এখলাছ মিঞা খান, লংগদু উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওঃ নাছির উদ্দিন, রাবেতা প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহিন, লংগদু মডেল কলেজের প্রভাষক হারুন অর রশিদ, লংগদু উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, রাবেতা হাসপাতাল জামে মসজিদেরর পেশ ইমাম ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক এ এল এম সিরাজুল ইসলাম, করল্যাছড়ি অার এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয়টি অত্র উপজেলায় একটি স্বনামধন্য বিদ্যালয়, এখান থেকে যারাই পাশ করে বের হয়েছে তারা প্রায় সবাই ভাল অবস্থানে আছে কেউ বেকার নেই। এ বিদ্যালয় নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত অাছে আমি আমার অবস্থান থেকে মোকাবেলা করার চেষ্টা করছি তোমরা যারা প্রাক্তন ছাত্র-ছাত্রী আছো তোমাদের ও সহযোগীতা কামনা করছি।
এর আগে ১৯৯৬ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত প্রতি ব্যাচের শিক্ষার্থীের পরিচিতি পর্বের মাধ্যমে অতিথি বরন, আলোচনা সভা অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয়।
দুপুর ২.৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশনে ছিলো এবং পুরাতন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, দুপুরের লাঞ্চ, ফটোসেশন, ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী, র্যাফেল ড্র, বৈকালিক জলখাবার ও সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠান উদযাপিত হয়।
সাধারন শিক্ষার্থীরা এমন একটি মিলনমেলা আয়োজন করার জন্য আয়োজক কমিটি ও আহবায়ক কমিটিকে ধন্যবাদ জানান। সেই সাথে এমন অনুষ্ঠান যেন মাঝেমাঝে বা প্রতিবছর করা যায় তার আহবান করেন। মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার মাধ্যমে শেষ হয় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের পূনর্মিলনী ২০১৯।
You must be logged in to post a comment.