রাঙ্গামাটির লংগদুতে প্রেমিকাকে ধর্ষনচেষ্টা, প্রেমিক আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, ৯:৩৪ অপরাহ্ন

তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।

রাঙ্গামাটির লংগদুতে আজ ২৩ এপ্রিল, ২০১৯ প্রেমীকাকে জোর করে ধর্ষণের সময় এক জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

আটক ধর্ষণচেষ্টাকারী প্রেমিকের নাম মো: হৃদয় (১৮)। সে লংগদু উপজেলার কালাপাকুজ্যা এলাকার শিবের বাজার এলাকার মো: বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, লংগদু উপজেলাস্থ মাইনীমুখ বাজারে মো: আ: করিমের বাসার ভাড়াটিয়া মো: হৃদয় লংগদু মডেল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। সে মাইনীমূখ মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মোছা: তানিয়া আক্তার (১৪) এর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে তাকে ভাড়া ছাত্রাবাসে ডেকে নিয়ে যায়। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাসার মালিক ও আশেপাশের এলাকার লোকজন টের পেয়ে তাদের আটক করে।

পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আ: আলিম, ইউপি সদস্য মো: হোসেন আলী এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম ঝান্টুর হেফাজতে এলাকাবাসী ও বাসার মালিক তাদের সোপর্দ করেন। পরে বিষয়টি নিয়ে উভয়ের পরিবারের সাথে কথা বলে মীমাংসা করবেন বলে জনপ্রতিনিধিরা আশ্বস্ত করেন।

উল্লেখ্য, উক্ত ঘটনা নিয়ে প্রথমত এলাকাতে একধরনের উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানা যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ