রাঙ্গামাটির লংগদুতে আগুনে পুড়ে শতাধিক বাড়ি ভস্মিভূত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ৮:১৬ অপরাহ্ন

তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ বাজারস্থ ঢাকাইয়া টিলা নামক জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মাইনীমুখ বাজারস্থ উক্ত ঢাকাইয়া টিলার স্থানীয় বাসিন্দা জেসমিন আক্তার,  সাজ্জাদ সহ অনেকেই বলেন একই পাড়ার শফিকের বাসা থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।।

স্থানীয় বাসিন্দা আবু হানিফ জানান রাত দুইটা/আড়াইটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কেউ কিছু বুঝে উঠার আগেই আগুন খুব দ্রুতই পুরা এলাকায় ছড়িয়ে পড়ে।  সকলেই পরনের কাপড় ছাড়া কেউ কিছু রক্ষা করতে না পারলেও কারো জানের ক্ষতি হয় নি।

তিনি আরো বলেন স্থানীয় লোকজন শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি।  উপজেলাতে ফায়ার সার্ভিস না থাকায় এবং অগ্নি নির্বাপনের আধুনিক কোন প্রযুক্তি বাজারে না থাকায় আগুন কোনভাবেই নিয়ন্ত্রনে রাখা সম্ভব হচ্ছিল না।  পরে খাগড়াছড়ি জেলা ও তার দিঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় দুই ঘন্টা কঠোর পরিশ্রমের ফলে আগুন নিয়ন্ত্রনে আসে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা বলেন খাগড়াছড়ি ও দিঘিনালার ফায়ার সার্ভিসের টিম কয়েক ঘন্টা পরিশ্রম করে আগুন সম্পুর্নরুপে নিয়ন্ত্রনে আনে।  কিন্তু আগুনের সুত্রপাত ও ক্ষক্ষতির পরিমান সম্পর্কে এখনো জানা যায়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ