রাঙ্গামাটির বর্ষবরণ উৎসবে লংগদুতে মঙ্গল শোভাযাত্রা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ২:১৮ অপরাহ্ন

তাজ মাহমুদ, রাঙ্গামাটি।

বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রা। নানা প্রতীক, চিত্রের মাধ্যমে লংগদুতে মঙ্গল শোভাযাত্রায় অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়। প্রার্থনা করা হয় সত্য, সুন্দর এবং মঙ্গলের জন্য।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তাভাত পরিবেশন করা হয়।

রোববার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় লংগদু উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসক প্রবীর কুমার রায় সকলের সাথে পান্তা ভাত উপভোগ করেন।

এসময় লংগদু উপজেলা নির্বাহি অফিসার জনাব প্রবীর কুমার রায়ের সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগেএ সভাপতি জনাব আব্দুল বারেক সরকার,  ও নব নির্বাচিত ভাইস চেয়ারম্যানদ্বয় মীর সিরাজুল ইসলাম ঝান্টু ও আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জানে আলম , ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার রায়, এবং মহিউল ইসলাম (ওসি তদন্ত) প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ