রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের চবি’র ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮, ৮:৪১ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।

চবি’র রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের প্রতিনিধি দল সৌজন্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সোমবার (১৯ নভেম্বর) সকালে উপাচার্য দফতরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ২০১৯ সালের  রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।

উপাচার্য রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দের সাথে  চবি’র ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন বিষয়েও অালোচনা করেন ।

উপাচার্য মহোদয় রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামগুলো অবদানগুলো তোলে ধরেন, এবং চবি’র প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করে তোলার জন্যও অাহবান জানান।

রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম চবি’র নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন, স্টুডেন্টস ফোরামের সভাপতি মাসুদ,

সি: সহ-সভাপতি আহমদ উল্লাহ,সাারণ সম্পাদক নাজিম উদ্দীন, সি: যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন, দফতর সম্পাদক মুহাম্মদ মিনহাজুর রহমান শিহাব, আইন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিয়াদুল ইসলাম প্রমুখ।

স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ উপাচার্য স্যারের বহুমুখি প্রতিভার প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে, এ ধারা অব্যাহত রাখার অাহবান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ